শিরোনাম
Passenger Voice | ০১:৩০ পিএম, ২০২৬-০৩-১০
জয়নাল আবেদিন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে অবসরজনীত কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ওএসডি করা হলে প্রশাসনিক কাজ চলমান রাখার স্বার্থে বিআরটিএর পরিচালক (অপারেশন) অতিরিক্ত সচিব মীর আহমেদ তরিকুল ওমরকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে বিআরটিএর চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
গত ৫ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বিআরটিএ সংস্থাপন শাখার উপ-সচিব আল আমীন মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়। রুটিন দায়িত্বপ্রাপ্ত পরিচালক (অপারেশন) চেয়ারম্যানের পদটি স্থায়ী ভাবে ভাগিয়ে নিতে গত ৭ মার্চ শনিবার ছুটির দিনে কব্জির জোর দেখিয়ে বিআরটিএর নয় জন কর্মকর্তাকে ব্যক্তি স্বার্থে বদলি আদেশ প্রদান করেন।
৭ মার্চ নং- ৩৫.০৩.০০০০.০০০.০০১.১৯.০১০৮.২৫-৪৯৮ সংখ্যক স্বারকের আদেশে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক(ইঞ্জিঃ) মাসুদ আলমকে সংস্থাটির সদর কার্যালয়ের পরিচালক (ইঞ্জিঃ) পদে বদলি করেন। এছাড়া বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের উপপরিচালক(ইঞ্জিঃ) মোহাম্মদ রফিকুল ইসলামকে সংস্থাটির রাজশাহী বিভাগীয় অফিসে বদলি করে রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক (ইঞ্জিঃ) এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।
বিস্তারিত আসছে....
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত