শিরোনাম
Passenger Voice | ০৪:৫৭ পিএম, ২০২৬-০৩-০৯
নিজস্ব প্রতিবেদন: সড়কে শৃঙ্খলা ফেরাতে রিকশা,ব্যাটারী অটোরিকশা,ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে প্রস্তাবনা তুলে ধরেন। আজ ৯ ই মার্চ সোমবার সকাল সাড়ে এগারোটায় জাতীয় ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেন সংগ্রাম পরিষদ।
সংবাদ সম্মেলনে তারা প্রস্তাবনা ও দাবিসমূহ তুলে ধরেন
সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় চলমান ৩ টি নীতিমালার ইতিবাচক দিক ও সংগ্রাম পরিষদের প্রস্তাবনা বিবেচনায় নিয়ে একটি অভিন্ন ও সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএর অধীনে সারাদেশে ব্যাটারি চালিত ইলেকট্রিক যানবাহনের নিবন্ধন,চালকদের ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট প্রদান করা। নিবন্ধন ও লাইসেন্স প্রক্রিয়ায় কোনো অনিয়ম দুর্নীতি চলবে না।
বিশেষ সুবিধাভোগী ও ব্যবসায়িক সিন্ডিকেট গোষ্ঠীর সুবিধা দেয়ার জন্য ও ব্যাটারিচালিত যানবাহনের সাথে যুক্ত ৬০ লাখ মানুষকে জিম্মি করার জন্য স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন আইন) সংশোধনের ৪৫ নং অধ্যাদেশ, ২০২৫ এটা অবিলম্বে বাতিল করতে হবে।
নীতিমালার নামে ব্যাটারিচালিত/ইলেকট্রিক যানবাহন উৎপাদন, বিপননে বিশেষ গোষ্ঠী ও ব্যবসায়িক সিন্ডিকেটকে সুবিধা দেয়া চলবে না। বর্তমান স্থানীয় উৎপাদককে বিআরটিএ অনুমোদিত ব্যাটারিচালিত যানবাহন উৎপাদন ও বিপননের অনুমতি প্রদান এবং মেকানিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে নির্বিচারে সুপ্রিম কোর্টের রায়ে বৈধ ঘোষিত ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ, জব্দ, চালক, গ্যারেজ মালিকদের হয়রানি ও বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দিতে হবে। সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করতে হবে। মানুষের জীবন-জীবিকা রক্ষায় ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না।
ছাত্র শ্রমিক-জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকের চালকসহ নিহত-আহত সকল শ্রমিকের ক্ষতিপুরন, বিনামূল্যে চিকিৎসা ও পূর্নবাসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
দেশের ও মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ব্যাটারিচালিত যানবাহনের জন্য পার্কিং ও চার্জিং স্টেশন স্থাপন করতে হবে। পরিবেশবান্ধব ব্যাটারি প্রতিস্থাপনের জন্য সরকারি ভর্তুকি প্রদান করতে হবে।
দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিটি সড়ক মহাসড়কে স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য পৃথক লেন/সার্ভিস রোড নির্মান ও চালকসহ সংশ্লিষ্টদের ট্রাফিক আইন সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
ব্যাটারিচালিত যানবাহনের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়, বিট বানিজ্য, ব্যাটারি ছিনতাই-চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নারী চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকল শ্রমিকের জন্য আর্মি রেটে রেশন, পেনশন, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করুন।
এসময় সংগ্রাম পরিষদের আগাম কর্সূমচি ঘোষণা করেন
আগামী ১৯ এপ্রিল সকাল এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ এবং সারাদেশে ডিসি কার্যালয়ের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলে কর্মসূচির ঘোষণা দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত