বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি মন্ত্রী

Passenger Voice    |    ০৩:৪৩ পিএম, ২০২৬-০৩-০৮


বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি মন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি মন্ত্রী বলেন, সকাল ১১টায় একটি তেলভর্তি জাহাজ এসেছে পৌঁছেছে। এছাড়া আজই আরও একটা জাহাজ আসবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী অতিক্রম করা জ্বালানিবাহী আটটি জাহাজ ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে।

প.ভ.ম