দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কায় হেলপার নিহত

Passenger Voice    |    ০১:৪৪ পিএম, ২০২৬-০৩-০৮


দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কায় হেলপার নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা হেলপার নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে শনিবার রাতে লাকরি বোঝাই একটি ট্রাক চাকা খুলে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকার অবস্থান নেয়, ভোর সাড়ে পাঁচটার দিকে আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে অবস্থান নেওয়া ট্টাকের চালকের ছেলে ইসমাইল হোসেন (১৮) ঘটনা স্থলের মারা যায় এবং চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

নিহত রাসেল ও তার পিতা চালক রাসেল নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসীন্দা। অপর ট্রাকের চালক মো. সোহেল কবির(৩৭) আহত হয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

প্যা.ভ.ম