প্রেট্রোল পাম্পে তেল বিক্রিতে অস্থিরতা: তিনদিনের তেল বিক্রি হল একদিনে

Passenger Voice    |    ০৪:১৪ পিএম, ২০২৬-০৩-০৭


প্রেট্রোল পাম্পে তেল বিক্রিতে অস্থিরতা: তিনদিনের তেল বিক্রি হল একদিনে

প্যাসেঞ্জার ভয়েস ডেস্ক: ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ যুদ্ধে তেল সংকটের খবরে দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে মোটর বাইক চালকরা তেলের জন্য হুমড়ি খেয়ে পড়ছে।এরফলে তিনদিনের তেল একদিনে বিক্রি হচ্ছে বলে জানান তারা।মোটর বাইক চালকরা তেল না পেয়ে বিভিন্ন  ফিলিং স্টেশনে  ঘুরে ঘুরে দেখছেন।

গণমাধ্যমের বরাতে জানা যায়, আগারগাঁও তালতলার একটি ফিলিং স্টেশনে দেখা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই তারা বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছেন।স্টক ফুরিয়ে গেছে এমন তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এই কথা বলেন।

তিনি বলেন, যে স্টক ছিল, তা ফুরিয়ে গেছে। তিন দিনের বিক্রি হয়ে গেছে একদিনে। আজ খোলার কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্ন তিনি বলেন, পুরোটা নির্ভর করছে তেল আসার ওপর।

চট্টগ্রামের তেল বিক্রিতেও সকাল থেকে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেছে। কোনোটিতে তেল ফুরিয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে। কোনোটি আবার নির্দিষ্ট টাকার তেল বিক্রি করে ক্রেতাদের শান্ত করছেন। 

ফেনীতে সকাল থেকে দেখা গেছে মোটরসাইকেল চালকদের দুই লিটার করে পেট্রোল-অকটেন দেওয়া হয়েছে। আবার একই স্টেশনে দেখা গেছে 'ডিজেল শেষ' লেখাও। 

জেলার ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, ফেনীতে আড়াই লাখ লিটার তেলের যে চাহিদা, তার বিপরীতে অর্ধেক পেয়েছেন। যার কারণে শুক্রবার থেকেই সংকট দেখা দিয়েছে।

রাজশাহীর পরিস্থিতি অনেকটা একই বাইক চালকদের চাহিদা বেশি সেখানে তারা একটিতে প্রেট্রোল বা অকটেন না পেয়ে অন্যটিতে খোঁজ করছেন।তবে কিছু কিছু ফিলিং স্টেশনে রশি টানিয়ে বিক্রি বন্ধ রাখতে দেখা গেছে।