লঞ্চ যাত্রায় কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

Passenger Voice    |    ১২:৩৭ পিএম, ২০২৬-০৩-০৭


লঞ্চ যাত্রায় কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

প্যাসেঞ্জার ভয়েস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত ও ভোগান্তি কমাতে সরকার নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে।সেই ধারাবাহিকতায় এবারের ঈদে সরকারী ছুটি ১৭ ই মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিন নির্ধারিত হয়েছে।ঈদে নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

৬ ই মার্চ শুক্রবার সন্ধ্যায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা জনগণের সরকার।বাড়তি ভাড়ার কোন সুযোগ ই নেই। বরং বিআইডব্লিউটিএর যে ভাড়া নির্ধারিত আছে , জাহাজ মালিকদের সঙ্গে আমরা কথা বলছি - তারচেয়ে কম ভাড়ায় এবারের ঈদে যাত্রী পরিবহন করতে চাই।ঈদ যাত্রায় বন্দরগুলো যেন পরিচ্ছন্ন থাকে। ঢাকায় আমরা চেষ্টা করব বসিলা এবং কাঞ্চন দুইটি ঘাট থেকে যেন লঞ্চ চলাচল করতে পারে।যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে আছেন তাদের সুবিধার্থে ঘাঁটিগুলো চালু করা হবে।