ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিশ্চিতে আলোচনা সভা অনুষ্ঠিত

Passenger Voice    |    ১২:৩৪ পিএম, ২০২৬-০৩-০৭


ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিশ্চিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্যাসেঞ্জার ভয়েস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও ভোগান্তিমূলক ঈদযাত্রা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬ ই মার্চ শুক্রবার ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। আলোচনা সভায় ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।