তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস আজ

Passenger Voice    |    ১১:১১ এএম, ২০২৬-০৩-০৭


তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস আজ

প্যাসেঞ্জার ভয়েস ডেস্ক: আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস‌।২০০৭ সালের এইদিনে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়‌।

২০০৭ সালের ৭ ই মার্চ রাজধানীর বাসা থেকে তারেক রহমানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।গ্রেফতারের পর ১৮ মাস কারাগারে ছিলেন তারেক রহমান।পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান।দিবসটি উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে‌।দলটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা, দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি পালন করছেন।

বিএনপি নেতাদের অভিযোগ, ২০০৭ সালের সেই বিভীষিকাময় কালো রাতে কোনো ওয়ারেন্ট ,মামলা,জিডি এমনকি সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই বিতর্কিত সেনা সমর্থিত সরকারের জরুরি বিধিমালায় গ্রেফতার করা হয় বাংলাদেশের জনপ্রিয় এই রাজনীতিবিদকে।

নেতাকর্মীরা আরো বলেন, বস্তুত ১/১১ এর জরুরি অবস্থানকালীন দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের মুল টার্গেট হন তারেক রহমান।আজ ৭ ই মার্চ দিনটিকে আমরা স্মরণ করছি।