শিরোনাম
Passenger Voice | ১১:১০ এএম, ২০২৬-০৩-০৭
রাজশাহী অঞ্চলের বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মোটরসাইকেল আরোহীরা (বাইকাররা)। বাইকারদের অতিরিক্ত জ্বালানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ফিলিং স্টেশনের কর্মীরা।
শুক্রবার (৬ মার্চ) ভোর থেকেই এ অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সর্বত্র চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ করেছেন বাইকাররা। জ্বালানি শেষ হয়ে যাওয়ায় রাজশাহীর কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। চালু থাকা ফিলিং স্টেশনগুলোতে সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করা হচ্ছে।
পেট্রোল পাম্প মালিক সমিতির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ সংকুচিত হয়ে পড়েছে। তিন দিন ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছে না। অন্যদিকে সম্ভাব্য সংকটের খবরে বাসায় মজুদ রাখার জন্য বাইকারদের চাহিদা কয়েকগুণ বেড়েছে। ফলে তারা বাইকারদের চাহিদামতো জ্বালানি দিতে পারছেন না। ইতোমধ্যে কয়েকটি ফিলিং স্টেশন জ্বালানি না থাকায় বন্ধ হয়ে গেছে। বাকিগুলোতে অল্প অল্প করে জ্বালানি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাইকাররা আতঙ্কিত হয়ে জ্বালানি কেনা বাড়িয়ে দিয়েছেন। যারা নিয়মিত বাইক ব্যবহার করেন না, তারাও একসঙ্গে ফুল ট্যাংক জ্বালানি নিতে চাইছেন। আর যারা নিয়মিত বাইক চালান, তারা বিভিন্ন পাম্প ঘুরে ট্যাংক পূর্ণ করে বাড়িতে জ্বালানি সংরক্ষণ করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত