ওএসডি হলেন বিআরটিএ চেয়ারম্যান

Passenger Voice    |    ১০:৪৬ এএম, ২০২৬-০৩-০৫


ওএসডি হলেন বিআরটিএ চেয়ারম্যান

বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ রফিকুল স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাকে অবসর গমনের সুবিধার্থে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।