শিরোনাম
Passenger Voice | ১০:৩৭ এএম, ২০২৬-০৩-০৫
মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বৃহত্তম বিমানঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাত্র ৮০ ফুট উচ্চতা দিয়ে উড়ে এসে ইরানি বোমারু বিমানগুলো কাতারের মার্কিন ঘাঁটিতে প্রায় আঘাত হানার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
ঘটনার সূত্রপাত হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর। এর প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।
সিএনএনের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার ইরানের বিপ্লবী গার্ড কোর দুটি সোভিয়েত আমলের সু-২৪ ট্যাকটিক্যাল বোমারু বিমান কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র রাস লাফান অভিমুখে পাঠায়। আল-উদেইদ ঘাঁটিতে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনাসদস্য অবস্থান করছেন।
সূত্রের খবর অনুযায়ী, ইরানি বিমানগুলো যখন লক্ষ্যবস্তু থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে ছিল, তখন সেগুলোকে শনাক্ত করা হয়। রাডার ফাঁকি দিতে বিমানগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৮০ ফুট উচ্চতায় উড়ছিল।
প্রত্যক্ষদর্শী এবং বিশেষ আলোকচিত্রে দেখা গেছে, বিমানগুলো ভারী বোমা ও গাইডেড মিসাইলে সজ্জিত ছিল। কাতার বিমানবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তার মাধ্যমে বিমানগুলোকে বারবার সতর্ক করা হলেও ইরানের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। শেষ মুহূর্তে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বিমানগুলোকে ভূপাতিত করা হয়।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত