আসন্ন ঈদুল ফিতর, যাত্রী সংকটে আয় কমল বাইক রাইডারের

Passenger Voice    |    ০৩:০৯ পিএম, ২০২৬-০৩-০৪


আসন্ন ঈদুল ফিতর, যাত্রী সংকটে আয় কমল বাইক রাইডারের

মোঃ জয়নাল আবেদীন: আসন্ন পবিত্র ঈদুল ফিতর। প্রতি বছর ঈদে ব্যস্ত সময় কাটালেও এবারের ঈদে অলস সময় কাটাচ্ছেন চট্টগ্রাম নিউ মার্কেট এলাকার বাইক রাইডাররা। দিনের শুরুতে যাত্রীদের আনাগোনা নেই বললেই চলে। তবে সন্ধ্যা পূর্ব মুহূর্তে দেখা মেলে কয়েকজন যাত্রীর।

এদিকে ট্রেনের অনলাইন টিকিট বুকিং চালুর প্রারম্ভিক পর্যায়েই বেড়েছে টিকেটের চাহিদা। অন্যদিকে বাস কাউন্টারেও যাত্রীদের সংকট নেই বললেই চলে। তবে ট্রেন ও বাসের যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে জানা গেছে।

যাত্রী সংকটের বিষয়ে মিরাজ হোসেন নামে এক বাইক রাইডার প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, দেশের সাধারণ মানুষ এখন ও পর্যন্ত আতঙ্কে কাটাচ্ছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিরতা বিরাজ করছে।এরফলে রাস্তায় যাত্রীদের সংকট দেখা দিয়েছে। প্রতি বছর মাহে রমজানের শুরুতে যাত্রীদের আনাগোনা দেখা গেলেও এবার তার তুলনায় অনেক কম। এবারের ঈদকে কেন্দ্র করে প্রতিদিন ৭০০/৮০০ টাকা আয় করছি। যা পূর্বের তুলনায় অনেক কম।আশা করি এক সপ্তাহ পর যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে।

অন্যদিকে মোঃ ফজলুর রহমান নামে এক যাত্রী প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া দাবি করায় যাত্রী সংকট দেখা দিয়েছে। যদি এই সময়ে তারা ন্যায্য ভাড়া নেই তাহলে যাত্রীরা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবে।


প্যা/ভ/ম