শিরোনাম
Passenger Voice | ০২:৫২ পিএম, ২০২৬-০৩-০৪
ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
আজ(০৪ মার্চ)বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের সর্বমোট ৫ কোটি ২৯ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়কে দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সার্কেল অফিস বরাবরে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাইপূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত