বিলবোর্ডে অভিনন্দনের বিজ্ঞাপন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Passenger Voice    |    ০১:৪৫ পিএম, ২০২৬-০৩-০৩


বিলবোর্ডে অভিনন্দনের বিজ্ঞাপন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষনাৎ সরানো হয়।

রাজধানীর বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে  প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন। সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন।