শিরোনাম
Passenger Voice | ০১:০৩ পিএম, ২০২৬-০৩-০৩
নিউজ ডেস্ক: ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধের ফলে বাহরাইনে প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সে দেশের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানী গত ২ মার্চ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে এক ফোনালাপে ইরানের নিক্ষিপ্ত মিসাইলের এক ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।এসময় তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক জ্ঞাপন করেন।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, সেদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও তা অব্যহত থাকবে।
তথ্য অধিদপ্তরের বরাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত