শিরোনাম
Passenger Voice | ০৪:৫০ পিএম, ২০২৬-০৩-০২
মোঃ জয়নাল আবেদীন: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ইতিমধ্যেই যাত্রীদের নিরাপদ যাত্রায় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।প্রতি বছর ঈদকে কেন্দ্র করে চুরি,ছিনতাই ও মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যায়।যারফলে ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।এসব ঠেকাতে চট্টগ্রাম রেল পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ২১ মার্চ ঈদ ধরে ঈদের অগ্রিম টিকিট আগামীকাল থেকে বিক্রি শুরু হচ্ছে।সেই ধারাবাহিকতায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যাত্রীদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।এবারের ঈদে যেন টিকেট কালোবাজারিরা কোনো প্রকার অসাধু উপায়ে টিকেট বিক্রি করতে না পারে সেদিকেও কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যাত্রীরা।
হাসিবুল হাসান নামে এক চাকুরীজীবী প্যাসেঞ্জার ভয়েস কে বলেন, ঈদে অনলাইন ও অফলাইনে টিকেট কালোবাজারিরা উৎপেতে থাকে। ওয়েবসাইট হ্যাক করে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে অবৈধভাবে টিকেট বিক্রি করে।এদিকে চট্টগ্রাম রেল পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে।নয়লে প্রতি বছরের ন্যায় এবারও ঘরমুখী মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল আলম প্যাসেঞ্জার ভয়েস কে বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।২০ রমজানের পর যাত্রীদের চাপ বাড়বে।সবকিছু বিবেচনায় এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।তবে এখনো পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এত যাত্রীর মধ্যে ট্রেনে নিরাপত্তা দেওয়া দুষ্কর হয়ে পড়ে তবুও যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হবে।এছাড়া অনলাইনে টিকিট বিক্রিতে কোনো ধরনের কালোবাজারি সুবিধা করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।রেলওয়ে ওয়েবসাইট হ্যাকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যাত্রীরা ঘরে বসে টিকেট কাটবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না।আর যদি হ্যাকের মত কোন কিছু ঘটে থাকে তাও সাময়িক।অফলাইনে যে শঙ্কা থাকে সেক্ষেত্রে অনলাইনে এসব অপকর্ম হওয়ার সুযোগ নেই বলে তিনি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত