ইকরার আত্মহত্যা: অভিনেতা আলভীসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদনের নির্দেশ

Passenger Voice    |    ১২:৪৮ পিএম, ২০২৬-০৩-০২


ইকরার আত্মহত্যা: অভিনেতা আলভীসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদনের নির্দেশ

রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেতা জাহের আলভীসহ তিন জনের নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায় ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন, আলভীর মা নাসরিন সুলতানা শিউলি এবং ‘প্রেমিকা’ অভিনেত্রী ইফফাত আরা তিথি।

সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রবিবার বিকালে মামলার এজাহার আসে। আদালত তা গ্রহণ করে ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ।

এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় শনিবার রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি।

 

 

প্যা/ভ/ম