শিরোনাম
Passenger Voice | ১২:৩১ পিএম, ২০২৬-০৩-০২
এবার বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অথরিটির (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। আজ সকালে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে।
বিএনপি সরকার গঠনের পর গত বুধবার ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর করা হয়েছে।
আসলাম আলম পদত্যাগপত্রে ব্যক্তিগত অনিবার্য কারণে পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব। ২০১৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনা ফাঁসের পর একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে সরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে তাকে আইডিআরএর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত