দুবাই ও বাহরাইন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

Passenger Voice    |    ০২:২৩ পিএম, ২০২৬-০৩-০১


দুবাই ও বাহরাইন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যার পর পাল্টা জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে। তেল আবিবে একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। জরুরি সেবার তথ্য অনুযায়ী, অন্তত একজন নারী নিহত এবং ১২০ জন আহত হয়েছেন।

ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরসহ উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পঞ্চম নৌবহরের সদরদফতর রয়েছে মানামা-তে।

এ ছাড়া দুবাই, দোহা ও কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘটনায় চারজন আহত হয়েছেন। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি এই স্থাপনাটি। পাশাপাশি বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসিকে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।


প্যা/ভ/ম