শিরোনাম
Entertainment desk | ০২:০৫ পিএম, ২০২০-০৭-১৬
‘ভালো সময় হোক কিংবা খারাপ, তথাকথিত সাফল্য কিংবা ব্যর্থতা, চাপে এবং তাপে, নিষ্প্রাণ বা প্রাণবন্ত, ঝলমলে বা একঘেঁয়ে মুহুর্তে , নয় বছর এইরকম পাশে থাকার জন্য ভালোবাসা হ্যাপি অ্যানিভারসারি টু আস'- গত বছর তিশাকে উদ্দ্যেশ করে কথাগুলো বলেছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তাফা সরওয়ার ফারুকী। এছাড়াও শেয়ার করেছেন যুগল ছবি।
বছর পেরিয়ে আজ এ দম্পতির সুখের সংসারের এক যুগ পূর্ণ হলো। বিয়ে বার্ষিকীর এদিনে তাই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।
এ বছরও বিয়ের এই দিনটিকে ঘিরে ফেসবুকে লিখেছেন ফারুকী। নিজের বিয়ে নিয়ে বেশ কিছু আবেগ মেশানো মজার তথ্য শেয়ার করেছেন ‘ডুব’ খ্যাত এই নির্মাতা। ফারুকী লিখেছেন, ‘দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে।'
ফারুকীর এই পোস্টের নিচে ভরে গেছে শুভেচ্ছাবার্তায়। তাদের সুদীর্ঘ সাফল্য কামনা করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ফারুকী অনেকের শুভেচ্ছাবার্তার জবাবও দিয়েছেন।
বিয়ের আগে পাঁচ বছর প্রেম করেছেন ফারুকী-তিশা। ২০০৫ সালের ৩১ অক্টোবর এক শুটিংয়ে তিশাকে ভালো লাগার কথা বললে তিশাও তার ভালোবাসার কথা ফারুকীকে জানান। এর পাঁচ বছর পর ২০১০ সালের ১৬ জুলাই ফারুকী ও তিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও তাদের প্রেমের পর্ব শুরু হয় অনেক দিন আগে থেকেই।
ফারুকী বলেন, ‘আমাদের দেখা হয়েছিল শুটিং সেটে। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, সেটাও শুটিং সেটে। একসঙ্গে দারুণভাবে নয়টি বছর কেটে গেছে, ছোটখাট বিষয় ও সৃজনশীল কাজ মিলিয়ে।’
ফারুকী আরও বলেন, ‘আমি জানি আমাদের বিষয়টি অনন্য কিছু নয়, সারা বিশ্বের অনেক মহান চলচ্চিত্রনির্মাতা ও অভিনেত্রী এমন জোড় বেঁধেছেন। কিন্তু পেছনে ফিরে দেখতে খুব ভালো লাগে এবং দেখি যখন একসঙ্গে কাজ করি তখন আমরা কীভাবে একে অপরের পরিপূরক ও অনুপ্রেরণা। আমি অনুভব করি জাদুকরি কিছু ঘটছে, কিছুটা বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো।
সম্ভবত কাজের মাধ্যমে আমাদের রোমান্স জমাট বাঁধে এবং রোমান্সের মাধ্যমে কাজ জমে উঠে। যা দেখা যায় ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘নো বেড অব রোজেস’-এ। আশা করি ‘স্যাটারডে আফাটারনুন’-এও পৃথিবী এই সুঘ্রাণ পাবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত