শিরোনাম
Passenger Voice | ১২:৫৮ পিএম, ২০২৬-০৩-০১
ইরান-ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আজ রোববার (১ মার্চ) কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। সেজন্য আজ যেসব প্রবাসী বাংলাদেশির ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তা স্থগিত করা হয়েছে।
দোহার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় বলেছে, ইরান-ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ দূতাবাস বন্ধ থাকবে।
যেসব সেবাপ্রার্থীর ১ মার্চ ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পরে জানানো হবে। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ই-মেইল mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত