জাতীয় স্টেডিয়ামের পাশে মিলল কাটা হাত

Passenger Voice    |    ০২:০৮ পিএম, ২০২৬-০২-২৮


জাতীয় স্টেডিয়ামের পাশে মিলল কাটা হাত

গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম পাড়ায় রাস্তার পাশে কাটা হাত পাওয়া গেছে। আজ সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। আজ সকালে জাতীয় স্টেডিয়ামের ০১ এবং ৪ নং গেটের মাঝামাঝি মার্কেটের সামনে রাস্তার পাশে দুটি কাটা হাত দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। এরপরই সঙ্গে সঙ্গে তারা জানান পুলিশকে।

এরপর পুলিশ এসে বিষয়টির তদন্তে নামে। পুলিশ এবং সিআইডি টিম ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে উক্ত হাতের পরিচয় শনাক্ত করেছে। ভুক্তভোগীর নাম ওবায়দুল্লাহ (৩০), বাড়ি নরসিংদীতে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।