শিরোনাম
Passenger Voice | ০১:২৬ পিএম, ২০২৬-০২-২৭
শীত মৌসুম শেষে চলছে বসন্তকাল। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ফেব্রুয়ারি মাসজুড়ে আরামদায়ক আবহাওয়া বিরাজ করলেও মার্চের শুরু থেকে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মার্চ থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে। এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গতকাল সন্দ্বীপে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চের শুরু থেকে গরমের অনুভূতি বাড়বে। এখন যেহুতু বসন্ত মৌসুম, মার্চের শেষার্ধে গরম আরও বাড়তে পারে।
তিনি জানান, মার্চের শুরুর দিকে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত