শিরোনাম
Passenger Voice | ০২:২৯ পিএম, ২০২৬-০২-২২
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আজ (২২ ফেব্রুয়ারি) বিকেলে সৌজন্য সাক্ষাৎ করবেন চীন ও ভারতের দুই শীর্ষ কূটনীতিক। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পৃথকভাবে তাদের সঙ্গে এই বৈঠকে মিলিত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আজ বিকেলে শুরুতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দপ্তরে যাবেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। চীনা রাষ্ট্রদূতের বিদায়ের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।
এর আগে, নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বিদেশি কূটনীতিকদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ (রোববার) সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত