শিরোনাম
Passenger Voice | ০২:১৫ পিএম, ২০২৬-০২-২২
দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো,আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে। আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না।
ঈদ বোনাসের বিষয়ে বলেন, ১০০ ভাগ ঈদ বোনাসের দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো। এ বছরের বাজেটে যেহেতু এটি উল্লেখ নেই তাই বিষয়টি আলোচনা করতে হবে।
৬৪ জেলায় একজনও সৎ লোক নেই এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন,মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ করেছি দুর্নীতি করবো না। অন্য কাউকে করতে দিবো না। আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দিবো ও না।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত