শিরোনাম
Passenger Voice | ০১:১১ পিএম, ২০২৬-০২-২২
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় ট্রাকচাপায় এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নুদ্দিন শেখ (৫০) সদর উপজেলার সায়দাবাদ এলাকার আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। ট্রাকের ধাক্কায় তার ব্যাটারিচালিত অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত