রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও লেগুনার সংঘর্ষে ২ জন নিহত

Passenger Voice    |    ০১:০৩ পিএম, ২০২৬-০২-২২


রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও লেগুনার সংঘর্ষে ২ জন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মীর হাজারীবাগের ঘণ্টিঘর এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা গুরুতর অবস্থায় তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আজিজুল ইসলাম (৪৫) ও সাইফুল ইসলাম (৫৫)।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, একটি লেগুন যাত্রী নামাচ্ছিল। এ সময় বাহাদুর শাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটি সজরে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বাহাদুরশাহ পরিবহন জব্দ ও এর চালক আটক আছে।