জাবি প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক হলেন যুগান্তরের রাশেদ

Passenger Voice    |    ০৩:২১ পিএম, ২০২৬-০২-১৯


জাবি প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক হলেন যুগান্তরের রাশেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্ষসেরা সাংবাদিক মনোনীত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাশেদুল ইসলাম। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাবি প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের সঞ্চালনায় সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

পুরস্কার প্রদানকালে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম বলেন, ‘আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। সকল দল-মতের ঊর্ধ্বে উঠে সত্য প্রচার করতে হবে। পুরস্কার হলো কাজের স্বীকৃতির মতো। আপনারা যারা পুরস্কার পেয়েছেন তারা সামনের দিনে আরও উদ্যমের সঙ্গে সাংবাদিকতা করে যাবেন বলে আশা করছি।’ 

প্যা.ভ.ম