শিরোনাম
Passenger Voice | ০২:০৪ পিএম, ২০২৬-০২-১৯
মাদারীপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং আহত হযন আরও অন্তত ২০ জন। খবর পেয়ে আহতদের হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত