শিরোনাম
Passenger Voice | ০২:৩১ পিএম, ২০২৬-০২-১৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুরুতে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত প্রার্থীরা; এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের বিজয়ীরা শপথ গ্রহণ করেন। সংসদ সদস্যদের শপথের পর এখন সবার নজর নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের দিকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে অনেকেই টেলিফোন কল পেয়েছেন। আজ বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন। তিনি নিজেই ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন
এদিকে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল (৪১) মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন।
তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছি।
প্যা,ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত