রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি

Passenger Voice    |    ০১:০৬ পিএম, ২০২৬-০২-১৭


রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি

পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন এই সূচি অনুযায়ী, ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত ট্রেনের হেডওয়ে বা চলাচলের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আনা হয়েছে।

হেডওয়ে ও সময়সূচির পরিবর্তন
​অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সাপ্তাহিক কর্মদিবসে ট্রেনের এই বিশেষ সময়সূচি কার্যকর থাকবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং ফিরতি পথে বিভিন্ন সময়ে ট্রেনের হেডওয়েতে পরিবর্তন আনা হয়েছে।  

​উত্তরা উত্তর থেকে মতিঝিল: সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭ টা ১০ মিনিট পর্যন্ত ট্রেনের হেডওয়ে থাকবে ২০ মিনিট। সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত হেডওয়ে হবে ৮ মিনিট। দুপুর ২টা ৫৭ থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত হেডওয়ে কমিয়ে সাড়ে ৫ মিনিট থেকে ৬ মিনিট করা হয়েছে। রাত ৯টা ১ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেনের জন্য যাত্রীদের ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। ​মতিঝিল থেকে উত্তরা-উত্তর রুটেও রাত ৯টা ৪১ মিনিট থেকে ১০ টা ১০ মিনিট পর্যন্ত শেষ সময়ের ট্রেনগুলোর হেডওয়ে বাড়িয়ে ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।  

ইফতার ও পানির বোতল নিয়ে বিশেষ নির্দেশনা
​রমজানে যাত্রীদের ইফতারের সুবিধার্থে কিছু শিথিলতা আনা হয়েছে, তবে বজায় রাখতে হবে কঠোর পরিচ্ছন্নতা৷ ​যাত্রীরা ইফতারের জন্য শুধুমাত্র ২৫০ মিলিলিটারের পানির বোতল বহন করতে পারবেন।  ​পানি যেন ট্রেনের ভেতরে বা স্টেশনে না পড়ে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।  ​ব্যবহৃত পানির বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। ​প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।  

​ডিএমটিসিএল জানিয়েছে, শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।  

 

 

প্যা.ভ.ম