আজ চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

Passenger Voice    |    ০২:১৭ পিএম, ২০২৬-০২-১৬


আজ চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান আজ সন্ধ্যায় মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে দেখা করতে তার বাসায় যাবেন।

এর আগে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। এরপর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান।


প্যা.ভ.ম