শিরোনাম
Passenger Voice | ০১:২৫ পিএম, ২০২৬-০২-১৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ৩০ বছর পর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) হারানো আসন পুনরুদ্ধার করেছে বিএনপি। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান বাচ্ছু। স্বাধীনতা পরবর্তী সময়ে এ আসনটিতে মাত্র দুবার- ১৯৭৯ ও ১৯৯৬ সালে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এরপর থেকে এ আসনটি হাতছাড়া হয় বিএনপির।
এ আসনে তরুণ নেতা আক্তারুজ্জামান বাচ্ছু ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু বক্কর ছিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৪২৪ ভোট। সহকারী রিটার্নিং অফিসার এনএম আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এ আসনে ১৫ ইউনিয়ন ও ১টি পৌর সভার ১১১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৩৬৪ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত