নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী

Passenger Voice    |    ১২:৩৬ পিএম, ২০২৬-০২-১৩


নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ।  শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) এক্স হ‌্যা‌ন্ডে‌লের (সা‌বেক টুইটার) এক পো‌স্টে তা‌রেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শ‌রফে তারেক রহমানকে অভিনন্দন জানা‌নোর পাশাপাশি নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়া এবং তার বাইরে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের আমাদের যৌথ লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।