শিরোনাম
Passenger Voice | ১২:০৫ পিএম, ২০২৬-০২-১০
মাঘ মাস বিদায় নিতে আর মাত্র তিন দিন বাকি। আসবে বসন্তকালের প্রথম মাস ফাগুন। মাঘের বিদায় বেলায় আগামী কয়েক দিন কুয়াশা পড়লেও সারা দেশে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। শীতও আর জেঁকে নাও বসতে পারে। আজ মঙ্গলবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস থেকে এ তথ্য মিলেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১১ ফেব্রুয়ারিও ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আজ সকাল ৯টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ দশমিক ২।
এ ছাড়া বিভাগীয় শহর রাজশাহীর আজ সকাল ৯টার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪, রংপুরে ১৪, সিলেটে ১২ দশমিক ৫, চট্টগ্রামে ১৫ দশমিক ৪, খুলনায় ১৩ দশমিক ৬ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত