কুমিল্লার সীমান্তে পুকুর সেঁচে অস্ত্র উদ্ধার,অভিযানে র‌্যাব

Passenger Voice    |    ১১:৪৪ এএম, ২০২৬-০২-১০


কুমিল্লার সীমান্তে পুকুর সেঁচে অস্ত্র উদ্ধার,অভিযানে র‌্যাব

কুমিল্লার সদর উপজেলায় ভারত সীমান্তের কাছে কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর বেলা থেকে র‌্যাব কটকবাজার গ্রামে এই অভিযান শুরু করে বলে জানিয়েছেন র‍্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

সকাল ১০টায় সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থানের ওই পুকুর পাড়ে সরেজমিনে দেখা গেছে শ্যালো মেশিন দিয়ে র‍্যাব সেচ কাজ চালিয়ে যাচ্ছে।

এর মধ্যেই বেশ কয়েকটি পিস্তল-বন্দুক এবং দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মেজর সাদমান। তিনি বলেন, “আমরা আপাতত সাদা বস্তা ও স্কচ স্টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা করছি সেখানে আরো অস্ত্র রয়েছে।”