উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাসকারী ৬ শতাধিক রোহিঙ্গা আটক

Passenger Voice    |    ০৭:৪৮ পিএম, ২০২৬-০২-০৮


উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাসকারী ৬ শতাধিক রোহিঙ্গা আটক

নির্বাচনকে সামনে রেখে উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের আটক করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান শুরু করেছে। রোববার ভোররাত থেকে উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, অভিযান এখনও চলমান রয়েছে। এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় পাঁচজন রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী ক্যাম্পে ফেরত পাঠায়।