জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

Passenger Voice    |    ১২:৫৭ পিএম, ২০২৬-০২-০৮


জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

১১ দলীয় জোট জিতলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় ঢাকা-১১ আসনে নির্বাচনি জনসভায় একথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। ইনসাফের বাংলাদেশের পক্ষে যদি রায় হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ ১৩ তারিখ শাপলা কলি শাপলা হয়ে ফুটবে। আপনাদের একটা ভোট বড়ই দাবি আমাদের, একটা সিটও দরকার। এই ভোটগুলো শাপলা কলি বাক্সে ঢুকাবেন। কোনো দুর্বৃত্ত যেন আপনাদের ভোট এদিক-সেদিক করতে না পারে। জুলাই যেমন পাহারা দিয়েছেন, তেমনি ১২ তারিখও পাহারা দেবেন।’

 

 

প্যা.ভ.ম