শিরোনাম
Passenger Voice | ০৩:২৪ পিএম, ২০২৬-০২-০৫
মিডল্যান্ড ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে যশোর শাখার কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষে সম্প্রতি সদর উপজেলার আরএন সড়কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার এবং যশোর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বারিকসহ স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মিডল্যান্ড ব্যাংকের জনসংযোগ প্রধান মো. রাশেদুল আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে এমডি ও সিইও তার বক্তব্যে গ্রাহকদের সর্বোত্তম সেবা দেয়ার জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি গ্রাহকদের যেকোনো জায়গা থেকে ও যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার আহ্বান জানান। —বিজ্ঞপ্তি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত