শিরোনাম
Passenger Voice | ০৫:২০ পিএম, ২০২৬-০২-০২
পরপর দুই মাস প্রবাসীদের পাঠানো আয় তিন বিলিয়ন ডলারের বেশি ছাড়িয়েছে। আগের মাসের ধারবাহিকতায় সদ্য সমাপ্ত জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলার। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন বলছে, গত জানুয়ারিতে আগের বছরের একই মাসের চেয়ে রেমিটেন্স বেশি এসেছে ৪৫ দশমিক ১ শতাংশ। আগের বছরের জানুয়ারিতে রেমিটেন্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। খবর বিডিনিউজের।
দেশে ব্যাংকিং চ্যানেলে গত ডিসেম্বরে রেমিটেন্স আসে ৩২২ কোটি ৪২ ডলার। প্রবাসী আয়ের নাজুক অবস্থার মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়ে আড়াইশ কোটি ডলার হয়। এরপর থেকে রেমিটেন্স এর নিচে নামেনি। পরের মাসে তা বেড়ে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার হয়। রেমিটেন্স বাড়ার এ ধারাবাহিকতার মধ্যে পরের মাসগুলোতে এর পরিমাণ ছিল প্রায় তিন বিলিয়ন ডলারের মত। সাধারণত রোজা, ঈদ, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা অন্য সময়ের চেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়ে থাকেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এবার নির্বাচনকে ঘিরে অনেক প্রার্থী ক্রাউড ফান্ডিং সংগ্রহ করেছেন। সেখানে প্রবাসীরাও অর্থ পাঠিয়েছেন। অন্যদিকে এশিয়ার কয়েকটি দেশে ডলারর মান কমলেও বাংলাদেশে স্থিতিশীল রয়েছে বিনিময় হার। এমনকি প্রতিবেশি দেশ ভারতেরও রুপিও পতন হয়েছে ডলারের বিপরীতে। এ দুটি কারণে জানুয়ারিতে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বলে মনে করছেন ব্যাংকাররা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত