শিরোনাম
Passenger Voice | ০৪:৩৭ পিএম, ২০২৬-০২-০২
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাইমের (২২) মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর চার নম্বর পিলারের ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার হয়। এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই ছাত্র।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হন। এ সময় সেতুর চার নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শিক্ষার্থী।
খবর পাওয়ার পর থেকে নদীতে টানা উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। পরে আজ দুপুরে মরদেহটি পাওয়া যায়।
নিহত নাইমের বাড়ি নাটোর জেলায়। তার মরদেহ এমআইএসটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত