শিরোনাম
Passenger Voice | ০৪:০৩ পিএম, ২০২৬-০২-০২
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারেরচালক মহিউদ্দিন মন্ডল নিহত হয়েছেন।সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত প্রাইভেটকারচালক মহিউদ্দিন মন্ডল ঢাকার সাভার এলাকার বাসিন্দা।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক মহিউদ্দিন মন্ডল ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত