নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, তারা পরে কী করবে: তারেক রহমান

Passenger Voice    |    ০২:০৭ পিএম, ২০২৬-০২-০২


নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, তারা পরে কী করবে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের বিএনপি প্রার্থী দলের সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ) শরাফ উদ্দিন আজাদ সোহেল। 

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোডে বশির ভিলার হলরুমে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তিনি। 

শরাফ উদ্দিন আজাদ সোহেল বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

এ সময় বিএনপি নেতা নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, ব্যবসায়ী আজিজুল করিম বাচ্চু প্রমুখ।

 

 

প্যা/ভ/ম