শিরোনাম
Passenger Voice | ১১:৫৭ এএম, ২০২৬-০২-০২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে সাবেক ছাত্রদল নেতা আমির হোসেনের গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ৮টার দিকে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গাড়ির সামনের ও পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাবেক ছাত্রদল নেতা আমির হোসেন জানান, নির্বাচনী প্রচারণা শেষে তিনি কালো রঙের একটি প্রাইভেটকারে করে নিজ বাড়ি শ্রীনিবাসদী যাচ্ছিলেন। এ সময় গাড়ির সামনের আসনে ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদেকুর রহমান সাদেক। গাড়িটি ঘটনা স্থলে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুজন যুবক গাড়ির ডান পাশের ও সামনের কাচ লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ ঘটনার পর আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে গুলিবর্ষণ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত