শিরোনাম
Passenger Voice | ১১:১৫ এএম, ২০২৬-০২-০২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রামে সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে আরও যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জামায়াতের আমির হেলিকপ্টারযোগে জেলা স্টেডিয়াম মাঠে নামবেন। সেখান থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি।
এছাড়া নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত থাকবেন।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে ১১ জোটের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আশা করছি এই সমাবেশে ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষের উপস্থিতি হতে পারে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, আমাদের কেন্দ্রীয় নেতারা আসছেন। আমাদের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কুড়িগ্রামে ৪টি আসনের জোটের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা সফল হবো।
এই জেলায় জামায়াত আমিরের জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত