শিরোনাম
Passenger Voice | ০৩:৫৫ পিএম, ২০২৬-০২-০১
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তারা ক্ষমতায় এলে পেশা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা সমন্বয় করা হবে, যাতে তারা তৃপ্তির সঙ্গে জীবনযাপন করতে পারেন। রোববার শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে যে জামায়াত ক্ষমতায় এলে তারা নিরাপদ থাকবে না। এ প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমরা ক্ষমতায় এলে পেশা অনুযায়ী বেতন-ভাতা ও সুবিধা সমন্বয় করা হবে, যাতে তারা তৃপ্তির সঙ্গে জীবনযাপন করতে পারেন। ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ সুযোগ দিলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।
এসময় জামায়াতে ইসলামীর আমীর তার হ্যাক হওয়া এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টের ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তদের কাছে ক্ষমা চেয়ে বলেন, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে অত্যন্ত বাজে ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে। যারা মায়েদেরকে সম্মান করতে জানে না তারা এটা নিয়ে মিছিল শুরু করে দিল। আমার বক্তব্য, পরিকল্পনাকে আপনার আদর্শ ও পরিকল্পনা দিয়ে মোকাবিলা করুন।
চোরাই পথে কেন মোকাবেলা করছেন? যদি কেউ এ অপতথ্যের ঘটনায় কোন নারী কষ্ট পেয়ে থাকেন তাহলে তাঁদের কাছে আমি ক্ষমা চাই।
তিনি আরও বলেন, প্রকাশ্যে দিবালোকে রেজাউল করিমকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের জন্য এটি নতুন নয় । তারা নিজের দলেরই দুইশতাধিক নেতাকর্মীকে হত্যা করেছেন। মানুষকে নিরাপত্তা দেয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে এটা আবার কোন ধরনের রাজনীতি। অবিলম্বে এ ঘটয়ানায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
যুবকদের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে যুবকদের প্রতিহত করতে হবে। আমরা আমাদের যুব সমাজের হাতকে কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো। আমাদের যুব সমাজকে বেকার ভাতা দিতে চাই না। বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতি, ও মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাঁদের বিরুদ্ধে এদেশের মানুষ দাঁড়িয়ে যাবে।
নারীদের নিরপাত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, মায়ের গায়ে হাত তুললে বাংলাদেশ বিষ্ফোরিত হবে। সারা বাংলাদেশে কর্মস্থলে ও চলাচলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা দেয়া হবে। ভয় দেখানো হয় জামায়াত ক্ষমতায় গেলে মায়েদের নাকি ঘরে বন্দী করা হবে, আমি কে আমার মাকে ঘরে বন্দী করে রাখার । বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আল্লাহ সুযোগ দিলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ স্থাপনসহ জনকল্যাণমূলক নানা উদ্যোগ নেওয়া হবে। “গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। তাই গণভোটে হ্যাঁ দিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত