শিরোনাম
Passenger Voice | ০৩:৪২ পিএম, ২০২৬-০২-০১
বরিশালের উজিরপুরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার ওসি মোহাম্মদ শামীম শেখ।
নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের সুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের উজিরপুর সদর শাখার কর্মকর্তা ছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শামীম শেখ জানান, রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে। ওসি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত