যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে:পররাষ্ট্র উপদেষ্টা

Passenger Voice    |    ০৩:১৭ পিএম, ২০২৬-০২-০১


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে:পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক কমানোর ঘোষণা যেকোনো সময় আসতে পারে। শুল্ক কমাতে আলোচনা অব্যাহত আছে।’

আজ রবিবার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কূটনীতিকদের প্রত্যেক দেশে ইচ্ছেয় হোক বা অনিচ্ছায় হোক একটা ট্রেডিশন দাঁড়িয়ে গেছে। বিদেশি কূটনীতিকরা আমাদের এখানে কথা বলেন। সমাজের বড় একটা অংশ চায় তারা কথা বলুক। সবসময় তাদের দোষ দিতে পারি না।’

তিনিবলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের কথা বলার পেছনে সমাজের বড় একটা অংশের দায় রয়েছে।’ এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বা আমার স্ত্রী এখনও কূটনৈতিক পাসপোর্ট ত্যাগ করিনি। মেয়াদ থাকা অবস্থায় কেন করব?’

এদিন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।