শিরোনাম
Passenger Voice | ০৩:১৫ পিএম, ২০২৬-০২-০১
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের মাঝে ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
বিআরটিএ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে হয় এই চেক বিতরণ অনুষ্ঠান।
মুন্সীগঞ্জ জেলার মোট ২৭ জন ক্ষতিগ্রস্ত ও তাদের স্বজনদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। গত ৬ মাসে আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।
আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলায় ২৭টি চেকের বিপরীতে মোট ১ কোটি ১৯ লাখ টাকা দেওয়া হয়।
এর মধ্যে আহত ৪ জনের জন্য ৪ লাখ এবং নিহত ২৩ জনের পরিবারের পান ১ কোটি ১৫ লাখ টাকা।
চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
উপস্থিত ছিলেন বিআরটিএর যুগ্ম সচিব রুহাইয়াত-ই-আশিক, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবিরসহ বিআরটিএ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত