শিরোনাম
Passenger Voice | ০২:৪২ পিএম, ২০২৬-০১-৩১
দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সব বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী।
জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।
তিনি আরও বলেন, বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য এগুলো বিরামপুর রেলস্টেশনে আনা হবে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত